ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২১ বিকাল ৭:৪৭

মানিলন্ডারিং আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ চার আসামির ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৮ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী আসামি গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা শুধুমাত্র বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন। সেখানে কী পরিমাণ অর্থ গচ্ছিত আছে তা উল্লেখ করেননি। তবে ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু কিছু এফডিআরও রয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়া অপর তিন আসামি হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, রিয়াজের ভাই হায়দার আলী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিক।

গত বছরের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডার বনশ্রীতে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরদিন দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি স্বর্ণ, বিদেশি পিস্তল, গুলি, মদ, এক কোটি টাকা ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরে বাড্ডা থানায় তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করা হয়। পরবর্তী সময়ে মানিলন্ডারিং আইনে আরেকটি মামলা হয়। গোল্ডেন মনিরের বিরুদ্ধে ইতোমধ্যেই অস্ত্র ও মাদক আইনের মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয়া হয়েছে।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ