ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভাড়া না বাড়ালে শনিবার থেকে লঞ্চ চলাচলও বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২১ বিকাল ৭:৪৭

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। আগামীকাল শনিবার (৬ নভেম্বর) দুপুরের মধ্যে ভাড়া সমন্বয় না করলে বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মালিকরা। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে লঞ্চ মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না। জ্বালানি তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ ‍আর স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। সবকিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করব। এখনই লিখিত প্রস্তাব পাঠাব।

মাহবুব উদ্দিন আহমেদ আশা করছেন, সরকার আগামীকাল দুপুরের মধ্যে তাদের প্রস্তাবনা মেনে নেবে।

গত বুধবার রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর প্রতিবাদে এবং ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

জামান / জামান

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন