ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিত্যপণ্যের বাজারে ধর্মঘটের প্রভাব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ১২:৩২

ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় দেশে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল পরিবহন খাতের মালিক-শ্রমিকদের একাধিক সংগঠন যাত্রী-পণ্যবাহী যান বন্ধের ঘোষণা দেয়। পরিবহন ধর্মঘটে শুক্রবার থেকে কার্যত পুরো দেশ থমকে রয়েছে। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে সবজি ও ফলমূলের বাজারে। ফলে ক্রেতাকে রাস্তায় চলাচলে ভোগান্তির পাশাপাশি চড়া দাম গুণতে হয়েছে শীতের সবজি কেনাকাটায়।

প্রকার ভেদে সবজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে  দাম। এরমধ্যে কিছু সবজির দাম সেঞ্চুরি পেরিয়েছে। সবচেয়ে বেশি দামে শিম, টমেটো ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে যথাক্রমে ১৪০ থেকে ১৫০, ১২০ থেকে ১২৫ ও ১৫০ থেকে ১৬০ টাকায়। শনিবার (৬ নভেম্বর) রাজধানীর রামপুরা, মধু্বাগ, মালিবাগ বাজারে এমন চিত্র দেখা গেছে।

এসব বাজারে ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকা (আকার ভেদে), কচুর লতি কেজি প্রতি ৫৫-৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মুলা-৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, ঢেড়শ ৬০-৭০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা এবং লাউ আকার ভেদে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৬০ ও আলু দাম কিছুটা বেড়ে ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৩০-১৪০ টাকা ও আদা ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে ডিমের দামও, ডজন প্রতি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়।

এ বিষয়ে সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সবজির কমতি নেই তারপর দামও কমছে না। আবার শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। দফায় দফায় দাম বাড়ছে। আমরা কি করবো? পাইকারি দাম বেশি হলে তার প্রভাব খুচরা বাজারেও পড়বে।

অন্যদিকে স্বস্তি নেই মুরগি বাজারেও। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬০-১৬৫ টাকা, সোনালী কক মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অস্বস্তি শাকের বাজারেও। লালশাক, পালংশাক, মুলাশাক, সরিষা শাক ১০-২০ টাকা আঁটি, পুইশাক আটি প্রতি ২০ ও লাউশাক ৩০-৪০ টাকা দরে আঁটি বিক্রি হচ্ছে।

এ বিষয়ে রামপুরা বাজারের ক্রেতা রওনক হাসান বলেন, আমাদের মতো নিম্ন-মধ্যবিত্তরা চরম বিপাকে আছে। বাজারে কোনো পণ্যের দাম ঠিক থাকে না। যে যেমন খুশি জিনিসপত্র বেশি দামে বিক্রি করছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এবার সঙ্গে যোগ হয়েছে ধর্মঘট। তেলের দাম বৃদ্ধির অজুহাতে আবার সবকিছুর দাম বাড়বে। বেঁচে থাকাই  কঠিন হয়ে যাচ্ছে।

জামান / জামান

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ