ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এএসপি আনিসুল করিম হত্যা মামলার আসামির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ১:৫১

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলার আসামি ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ মারা গেছেন। শুক্রবার (৫ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়াজকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মারুফ জানান, তিনি হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

মারুফ আরো জানান, এএসপি আনিসুল হত্যা মামলায় কারাগারে ছিলেন নিয়াজ। তার বাবার নাম মুজিবুর রহমান। তিনি ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিয়াজ মোর্শেদ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আদাবর এলাকার মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-এডিকশন হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. আনিসুল করিম (৩৫) হত্যা মামলার আসামি ছিলেন নিয়াজ মোর্শেদ। ওই হাসপাতালে এএসপি আনিসুলকে চিকিৎসার জন্য আনা হলে তাকে একটি কক্ষে রেখে নির্যাতন করে মারার অভিযোগ আসে। পরে এ ঘটনায় আদাবর থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় নিয়াজ মোর্শেদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ