আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার
আশুলিয়ার জামগড়া এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। তারা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাগি থানার চর গরুক মন্ডল গ্রামের সবুর আলী (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন।
শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার থানার রূপায়ন মাঠ এলাকার মানসুরা ভিলার টিনসেট কলোনির ৪ নম্বর কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সবুর মিয়া অটোরিকসাচালক। স্ত্রী টাকায় কেনা অটোরিকসা হারিয়ে সংসারে বিরোধের সৃষ্টি হয়। জড়িয়ে পড়েন পারিবারিক কলহে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইদিন আগে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
জামান / জামান
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর