ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আজ হাসপাতাল ছাড়বেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১১:৩৭

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার (৭ নভেম্বর) বিকেলে বাসায় ফিরবেন। চেয়ারপরসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকরা জানিয়েছেন আজ বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া। বিকেল বা সন্ধ্যার দিকে তিনি ফিরতে পারেন।

দলের সূত্র জানায়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বেগম জিয়াকে বাসায় রেখে পরবর্তী চিকিৎসা দেয়া হবে।

প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা করছে।

গত ২৫ অক্টোবর তার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। গত ৩১ অক্টোবর বায়োপসি রিপোর্ট হাতে পায় মেডিক্যাল বোর্ড। পরের দিন (১ নভেম্বর) সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছে।

জামান / জামান

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান