ডেসটিনির পরিচালক দিদারুলের জামিনে দ্বিধাবিভক্ত হাইকোর্ট
অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডেসটিনির পরিচালক মো. দিদারুল আলমের জামিন আবেদন নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
রোববার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আজ দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।
সংশ্লিষ্ট আদালতের জ্যেষ্ঠ বিচারপতি ডেসটিনির পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. দিদারুল আলমের জামিন আবেদন মঞ্জুর করে ছয় মাসের জামিন মঞ্জুর করেন। সেখানে কনিষ্ঠ বিচারক দ্বিমত পোষণ করেন। তিনি সেটি খারিজ করে দিয়েছেন।
৭৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ করা মামলায় গ্রেফতার ডেসটিনির পরিচালক দিদারুল আলমকে ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে ২০১২ সালের ৩০ জুলাই দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায়।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা