পরিবেশ দূষণ রোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক
পরিবেশ দূষণ রোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। মূলত পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য ব্যবস্থাপনায় বিশাল এ বিনিয়োগ করবে সংস্থাটি। থানীয় সময় রোববার (৭ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে জলবায়ু সম্মেলনে বিনিয়োগের এ অঙ্গীকার জানায় বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক জানায়, মূলত টেকসই ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা বিশ্বে কৃষিপণ্য সরবরাহকারী ১০০টি মেগা কোম্পানি এমন কিছু করবে না যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে।
বিশ্বব্যাংক আরো জানায়, তাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে পরিবেশবান্ধব সুপার মার্কেট গড়ে তোলা। ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের পণ্য পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন করবে। এমনকি এসব পণ্য কীভাবে পরিবেশবান্ধব উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।
পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়ায় যেসব দেশ পরিকল্পনা নেবে, তাদেরই এ ২৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ঋণ দেবে বিশ্বব্যাংক।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির