ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নওগাাঁর টগর হত্যা : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামি আপিলে খালাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ২:০

নওগাঁর বদলগাছি উপজেলার কেশই গ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বুধবার (৯ জুন) এ বিষয়ে আসামিপক্ষের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়। আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৪ সালের ৩ জুন নওগাঁর বদলগাছি উপজেলার কেশই গ্রামে মাছের পোনাকে কেন্দ্র গ্রামবাসীর মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। ওই সময় চিকিৎসক নুরুল ইসলাম তার লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করেন। এতে টগর নামে এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত প্রধান আসামি নুরুল ইসলামকে ফাঁসি ও তার সহযোগী ১৮ জনকে যাবজ্জীবন সাজা দেন।

২০০৫ সালে আসামিরা হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। বাকি ১৮ আসামির সাজা বহাল রাখে হাইকোর্ট। পরে ২০১১ সালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেয়।

এ মামলার প্রধান আসামি মারা যাওয়ায় তার সাজা পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ