ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দেয়াল ধসে শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১২:৫৩

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে রাজধানীর আজিমপুর দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিস পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার (১১ নভেম্বর) আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন।

নোটিশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা ডিএসসিসিকে অর্ধেক ও বাকি অর্ধেক গণপূর্ত মন্ত্রণালয়কে দেয়ার কথা নোটিসে উল্লেখ করা হয়েছে। এছাড়া নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকা জেলা প্রশাসকের যোগাযোগ ও তার মাধ্যমে ওই শিশুর পরিবারকে ক্ষতিপূরণের টাকা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

রাজধানীর লালবাগে দেয়ালচাপায় জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় জাতীয় দৈনিকে প্রকাশিত খবর যুক্ত করে বুধবার লিগ্যাল নোটিসটি পাঠান আইন ও অধিকার ফাউন্ডেশন নামের মানবাধিকার সংগঠনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির ও মনির হোসেন।

আইনজীবী জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবা নাজির হোসেন সন্তান জিহাদকে নিয়ে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে চাপা পড়ে। এতে দায় আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। সেখানে সিটি করপোরেশন ড্রেনের কাজ করেছিল। ড্রেনের কাজ করায় দেয়ালের নিচে গর্তের সৃষ্টি হয়, তাই কলোনির দেয়াল ধসে পড়ে। এজন্য সিটি করপোরেশন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

এমএসএম / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ