ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আইএফআইসি ব্যাংকের টাকা লুটের চেষ্টা, আটক ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ২:১২

আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (রোববার) ভোরে মহাখালী সাত তলা বস্তি এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়। আমরা আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আবুল কালাম আজাদ বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে উপ-শাখাটি থেকে টাকা লুট করবে বলে পরিকল্পনা করছিল। সে অনুযায়ী গতকাল দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তারা কিছু লুট করতে পারেনি। তার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়।

এমএসএম / জামান

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না