বুধবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সুপ্রিমকোর্ট ও অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে ফুলকোর্ট সভার আহ্বান করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্নলিখিত আলোচ্যসূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল ১৭ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিগুলো হলো- বাংলাদেশ সুপ্রিমকোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সংবলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি এবং অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটি বিষয়ক।
ফুলকোর্ট সভায় বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভায় সভাপতিত্ব করে থাকেন।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা