সিসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুকে ব্যথা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার একান্ত সহকারী আসিফ সোহান। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে মির্জা আব্বাসকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আসিফ সোহান জানান, হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে ভর্তি করে নেয়া হয়। এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে। বুধবার সকালে তার শারীরিক অবস্থা ‘ভালো’ রয়েছে বলে তিনি জানান। তিনি এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গত ১৩ নভেম্বর থেকে একই হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তিনিও ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।
ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রীও ছিলেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বলেন জানান একান্ত সচিব সোহান।
জামান / জামান
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’