চাকরিপ্রার্থীদের সতর্ক করে খাদ্য অধিদফতরের জরুরি বিজ্ঞপ্তি
চাকরিপ্রার্থীদের সতর্ক করে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে খাদ্য অধিদফতর। বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক (গ্রেড-১) শেখ মুজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে এমসিকিউ/লিখিত পরীক্ষা গ্রহণ চলমান রয়েছে। পাশাপাশি নিয়োগবিধি আনুযায়ী বিভিন্ন সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপে দালাল বা প্রতারক শ্রেণি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফরের নিয়োগ সংক্রান্ত কাজে জড়িত কর্মকর্তাদের সঙ্গে পরিচয় আছে বা যোগসাজশ স্থাপন করে দেবেন- এমন প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের নিকট হতে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের চেষ্টা করে থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , প্রধানমন্ত্রী, খাদ্য মন্ত্রী ও সচিব এবং খাদ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট ঘোষণা ও অঙ্গীকার মোতাবেক খাদ্য অধিদফতরের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতপূর্বক চলমান রয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, নিশ্চিত হবে যোগ্য ব্যক্তির নিয়োগ অধিকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে খাদ্য অধিদফতরের কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য অধিদফরাধীন নন-গেজেটেড কর্মচারী নিয়োগের বিষয়ে কোন দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
এই বিজ্ঞপ্তির ব্যত্যয় করে কোনো ব্যক্তি দালাল বা প্রতারক চক্রের সাথে নিয়োগ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেন কিংবা প্রতারণা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। এছাড়া খাদ্য অধিদফরের কোন কর্মকর্তা/কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক কর্মকাণ্ড/আর্থিক অনিয়মে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা
পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬
রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬
পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬
সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা
অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬