গ্রিসে সড়ক দুর্ঘটনায় ৭ অভিবাসনপ্রত্যাশী নিহত
গ্রিসে এক সড়ক দুর্ঘটনায় ৭ অভিবাসনপ্রত্যাশী নিহত এবং আরো ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) গ্রিসের উত্তরে একটি মহাসড়কে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা গাড়িটি টোল স্টেশনে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। চালকসহ আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গাড়িটির চালক ১৪ অভিবাসনপ্রত্যাশীকে গ্রিসের ভেতরে কোথাও নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে। অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বড় অংশকেই রুট হিসেবে গ্রিসকে ব্যবহার করতে দেখা যাচ্ছে। এ বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী গ্রিসে যেতে হয় নৌকায় বিপজ্জনক সমুদ্রযাত্রাকে বেছে নেয় নতুবা তুরস্ক হয়ে গ্রিসের উত্তর-পশ্চিমে স্থল সীমান্তে ঢোকে।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট