ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আফ্রিকায় শিল্পায়নের হাত ধরে দারিদ্র্য নির্মূলের আশা জাতিসংঘের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ১:৪৪

আফ্রিকার দেশগুলোতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পায়নের মাধ্যমে এ অঞ্চলের পরনির্ভরশীলতা এবং দারিদ্র্য দূর করা সম্ভব হবে বলে আশা করছে জাতিসংঘ। শনিবার (২০ নভেম্বর) আফ্রিকার শিল্পায়ন দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

আফ্রিকার জন্য দ্বিতীয় শিল্পোন্নয়ন দশক কাঠামোর আওতায় (১৯৯১-২০০০) জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮৯ সালে ২০ নভেম্বরকে আফ্রিকার শিল্পায়ন দিবস ঘোষণা করে। সেই থেকে মহাদেশটিতে শিল্পায়নের গুরুত্ব এবং তাদের নানা চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী বিশেষ আয়োজন করে সংস্থাটি।

এ বছর দিবসটি উপলক্ষে দেওয়া বিশেষ বার্তায় জাতিসংঘ বলেছে, আফ্রিকায় শিল্প খাতে নতুন যন্ত্রপাতি ও নতুন কৌশল প্রবর্তনের মাধ্যমে উৎপাদনশীলতা ও কর্মশক্তির সক্ষমতা বাড়ানো সম্ভব। এভাবে নতুন কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টি হলে তা দারিদ্র্য দূরীকরণে যথেষ্ট অবদান রাখবে।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) হিসাবে, করোনাভাইরাস মহামারির আঘাত সামলে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে আফ্রিকার অর্থনীতি। মহামারির কারণে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে এ অঞ্চলে উৎপাদনশীলতা কমে গিয়েছিল ১৭ দশমিক ১ শতাংশ।

কিন্তু সেই ধাক্কা কাটিয়ে আবারও গতি ফিরেছে আফ্রিকার অর্থনীতিতে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের উৎপাদনশীলতা বেড়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।

ওই তিন মাসে আফ্রিকার অনেক দেশেই উৎপাদন খাতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। যেমন- দক্ষিণ আফ্রিকার উৎপাদন বেড়েছে ৩৯ দশমিক ৩ শতাংশ, রুয়ান্ডার ৩০ দশমিক ২ শতাংশ, সেনেগালের ২২ দশমিক ৬ শতাংশ ও নাইজেরিয়ার ৪ দশমিক ৬ শতাংশ।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫