মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির সরকার। গত শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দু’টি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়। রোববার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার (২০ নভেম্বর) মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানায়, আটককৃত অভিবাসনপ্রত্যাশীরা ট্রাক দুটির পেছনের অংশে লুকিয়ে ছিলেন। আটককৃত এসব অভিবাসীদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ গুয়েতেমালার। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।
আইএনএম জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের নাগরিক।
এছাড়া কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ৪ জন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে রয়েছেন।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট