ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মানিলন্ডারিং মামলায় লোকমান-আরমানের বিচার শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ২:৭

মানিলন্ডারিং আইনে করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়া এবং বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী এনামুল হক আরমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। রোববার (২১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলায় উল্লেখ অপর আসামি হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও
যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদ। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহবুবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় লোকমান হোসেন ভূঁইয়ার মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূইয়ার নামে ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করে অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে পাচারের সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান করে লোকমান হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো, মাদকব্যবসা পরিচালনার সত্যতা মিলেছে। অবৈধভাবে উপার্জিত অর্থ নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, নামে-বেনামে অন্য প্রতিষ্ঠানে রূপান্তর ও হস্তান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্ত শেষে লোকমানসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ