যুক্তরাষ্ট্রের রাস্তায় ডলারের ছড়াছড়ি
রাস্তাজুড়ে ডলারের বৃষ্টি! এ প্রান্ত থেকে ও প্রান্ত- যতদূর চোখ যায়, রাস্তায় শুধু পড়ে রয়েছে নোট! না, কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। আর সেই ডলার কুড়াতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরালও হয়েছে সেই ভিডিও।
সংবাদমাধ্যমগুলো বলছে, মহাসড়কে হাজার হাজার ডলার পড়ে থাকার এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে। সেখানেই একটি মহাসড়ক কার্যত ঢেকে যায় ডলারে! অর্থ সংগ্রহের এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এক মুহূর্ত দেরি না করে আশপাশের সাধারণ মানুষ নেমে পড়েন রাস্তায়। যে যেভাবে পারছেন নোট তুলে ভরে ফেলছেন পকেটে। আবার কেউ কেউ আনন্দে ডলার উড়িয়ে দিচ্ছেন। মজার বিষয় হলো, কেউ তাদের বাধাও দিচ্ছে না। ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কিন্তু প্রশ্ন হলো, কেন এভাবে রাস্তাজুড়ে ডলার ছড়িয়ে রয়েছে? কিভাবে রাস্তার মাঝে উড়ছে ডলার?
সংবাদমাধ্যম বলছে, একটি ট্রাকে করে সান দিয়াগো থেকে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশনে (এফডিআইসি) এই অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে কোনোভাবে ট্রাকের একটি দরজা খুলে যায়। আর এতেই ছড়িয়ে পড়ে হাজার হাজার ডলার। মূলত ১ ডলার এবং ২০ ডলারের নোটই রাস্তায় ছড়িয়ে পড়ে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিসার মার্টিন জানান, ট্রাকের একটি দরজা খোলা থাকায় ডলারভর্তি একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগ ফেটেই রাস্তায় ছড়িয়ে পড়ে ডলার। তবে যারা ডলার কুড়িয়ে বাড়িতে নিয়ে গেছেন তারা হয়তো সেটি রাখতেই পারবেন না। কারণ পুলিশ কর্মকর্তা মার্টিনের হুঁশিয়ারি, যারা ডলার কুড়িয়েছেন তাদের তা ফেরত দিয়ে দিতে হবে। না হলে চুরির দায়ে বড় শাস্তির মুখে পড়তে হবে। এমনকি প্রমাণ হিসেবে ভাইরাল হওয়া ভিডিও ব্যবহার করা হবে বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতারও করা হয়েছে।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট