ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স করোনায় আক্রান্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২১ সকাল ৯:৩৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) তার দফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

করোনা ভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ ডোজ টিকা আগেই নিয়েছেন জ্যঁ ক্যাসটেক্স। কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

রয়টার্স বলছে, সম্প্রতি বেলজিয়াম সফরে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা করেন এবং পরীক্ষায় পজিটিভ হন।

এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, জ্যঁ ক্যাসটেক্স আগামী ১০দিন আইসোলেশনে থাকবেন এবং ওই অবস্থা থেকেই তিনি তার দায়িত্বপালন অব্যাহত রাখবেন।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। আর তাই সংক্রমণ কমিয়ে আনতে এবং মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ইউরোপের বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে। তবে করোনার টিকাদান কর্মসূচিকে আরো গতিশীল করতে চান তিনি।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫