ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন লেগে নিহত ৯ 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২১ সকাল ৯:৪৩

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে। রায়ক নামের একটি গ্রামের পুরনো একটি স্কুল ভবন যেটিকে নার্সিং হোমে রূপান্তর করা হয়েছিল সেখানেই স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিনারের জন্য ডজনখানেক মানুষ যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তিহোমির তোটেভ সাংবাদিকদের জানান, এই নার্সিং হোমে ৫৮ জন বাস করছিলেন। দুভার্গ্যজনক ঘটনা যে তাদের মধ্যে নয়জন মারা গেছেন। তিনি আরও জানান, আগুন লাগার পর ধোঁয়াচ্ছন্ন পরিবেশ তৈরি হয় ভবনটির চারপাশে। এসময় অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরও ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভবনটির ছাদ থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫