ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দেশজুড়ে সতর্কাবস্থানে পুলিশ, ছুটি বাতিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১১-২০২১ রাত ৩:১২

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে দেশজুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করে তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার আদেশ দেয়া হয়েছে।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের বুধবার (২৪ নভেম্বর) পূর্বাহ্নে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে যাদের যাওয়ার কথা ছিল, তাদেরও সফর বাতিল করতে বলা হয়েছে।

তবে মঙ্গলবার রাত আড়াইটা পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশের কোনো পর্যায় থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। নাম প্রকাশ করে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথাও বলতে চাননি।

ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুলিশ সদস্যদের শতভাগ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির