ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মতিঝিলের সড়কে নটর ডেম শিক্ষার্থীদের অবস্থান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১২:৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তারা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে ওই ঘটনায় বিচারের দাবিতে গুলিস্তানের সড়কে অবস্থান নিচ্ছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির