লিবিয়ায় নির্বাচনের আগ মুহূর্তে গাদ্দাফির ছেলের প্রার্থিতা বাতিল
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির প্রার্থিতা বাতিল করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়। আগামী ডিসেম্বরে উত্তর আফ্রিকার এই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং ওই নির্বাচনে গাদ্দাফির ছেলেকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর ফলে লিবিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
রয়টার্স বলছে, আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৯৮ জন লিবীয় নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিসহ ২৫ জনের প্রার্থিতা বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
অবশ্য প্রার্থিতা বাতিলের বিষয়ে লিবীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন সংশ্লিষ্টরা। পরে তাদের আবেদনের বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে দেশটির বিচার বিভাগ।
লিবিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, সাইফ আল-ইসলাম গাদ্দাফি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ তিনি আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনের সময় সাইফ আল-ইসলাম গণহত্যা চালিয়েছেন বলে অভিযুক্ত হওয়ার পর ২০১৫ সালে তাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির রাজধানী ত্রিপোলীর একটি আদালত।
সাইফ আল-ইসলাম গাদ্দাফি ছাড়াও লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী জেইদান এবং সাবেক আইনপ্রণেতা নৌরি আবুশাহমাইনের প্রার্থিতাও বাতিল করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট