নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু : ৩ দিনের রিমান্ডে গাড়িচালক রাসেল
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গাড়িচালক রাসেল খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত রিমান্ডের এ আদেশ দেয়। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিন পল্টন থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আনিছুর রহমান আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবার রাতে নিহতের বাবা শাহ আলম সড়ক পরিবহন আইনে ডিএসসিসির ময়লার গাড়ির চালক রাসেল খানের বিরুদ্ধে মামলা করেন।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলিস্তান গোল চত্বরে হল মার্কেটের সামনে বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হয়। তিনি কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা