ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

৬৫ জনের পদোন্নতি

বিচার বিভাগের ৩৮৮ কর্মকর্তার দফতর বদল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ১:১২

বিচার বিভাগের ৩৮৮ কর্মকর্তার দফতর বদল করা হয়েছে। এছাড়া ৬৫ জন সহকারী জেলা জজকে যুগ্ম-জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। অন্যদিকে ৯৭ জনকে শিক্ষানবিস সহকারী জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পাঁচটি প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও নিয়োগ দিয়েছে।

এরমধ্যে সহকারী জজ ও সমপর্যায়ের ৩৩৩ কর্মকর্তা এবং ৪৮ জন যুগ্ম-জেলা জজকে বদলি করা হয়েছে। আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে পদায়নের জন্য সাতজন যুগ্ম-জেলা জজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। সহকারী জেলা জজ ও সমপর্যায়ের ৬৫ জন কর্মকর্তাকে যুগ্ম-জেলা পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এছাড়া মেধাক্রম অনুযায়ী শিক্ষানবিস সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন ৯৭ জন প্রার্থী। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ২ মার্চের সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ