ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক উদ্দেশ্যে খালেদাকে বিদেশ পাঠাতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১১-২০২১ রাত ৮:৩২

বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, সেখানে (বিদেশ) গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন, যেটি এখন করছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তার সাজা মওকুফ করা হয়নি। 

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা তিনি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। 

এর আগে মন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। তিনি সন্ধ্যায় কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ জন বিশেষ তরুণকে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

জামান / জামান

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার