ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সংসদীয় কমিটির সদস্য হলেন মাশরাফি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১:১২

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান। আর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। তার জায়গায় প্রদানবিরোধী দল থেকে এই কমিটির সভাপতি করা হলো।

অপরদিকে রওশন আরা মান্নানের জায়গায় সদস্য করা হয় মাশরাফিকে। মাশরাফি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও সদস্য।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে এই কমিটি করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি দুটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে তোলেন। এর ফলে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতির পদ আরও একটি বাড়লো।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির