চুয়াডাঙ্গা জেলা আ’লীগের সহ-সভাপতি রহমত উল্লাহর ইন্তেকাল
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ জুন) রাত সোয়া ১০টার দিকে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম এবং জাতীয় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম।
তার মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ ছিলেন একজন সম্মুখসারির মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বিপন্ন করে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ছিলেন আ’লীগের নিবেদিতপ্রাণ একজন কর্মী ও সংগঠক। মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের জন্য যেমন যুদ্ধ করেছেন, তেমনি দেশের জনগণের অধিকার আদায়েও তিনি সব সময় জনগণের পাশে থেকে কাজ করে গেছেন।
আজাদুল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন।
জামান / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন