ঢাকার পথে চীনের ৬ লাখ টিকা
চীন সরকারের পক্ষে উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ৬ লাখ টিকার দ্বিতীয় চালান ঢাকায় পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই এই টিকা দেশটির বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে। শুক্রবার (১১ জুন ) সকালে ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।
ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৬ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং এয়ারপোর্টে নেয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে। আগামী ১৩ জুন চীনা টিকা ঢাকায় পৌঁছবে। এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়।
বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।
জামান / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা
Link Copied