ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অক্সফোর্ডের ১০ লক্ষাধিক টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৫:১২

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১১ জুন) এ সম্পর্কে পাঠানো এক বার্তায় তিনি ‍এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় আমরা যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যকসিন পেতে যাচ্ছি। এ টিকার চালান শিগগির বাংলাদেশে আসবে।

কোভ্যাক্স হলো করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যমআয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে একটি বৈশ্বিক উদ্যোগ। বাংলাদেশের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছিল।

এদিকে চীনের উপহারের করোনাভাইরাসের টিকার আরো ছয় লাখ ডোজ বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে ওই স্ট্যাটাসে হুয়ালং ইয়ান জানান, আগামি ১৩ জুন চীনা টিকার ছয় লাখ ডোজ বাংলাদেশে পৌঁছাবে। আগামি রবিবার দ্বিতীয় দফা চীনা উপহারের টিকা বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতো এটাও সিনোফার্ম-র ভ্যাকসিন। 

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা