মোহাম্মদপুর বসিলায় ১৩১৫ পুরিয়া হেরোইনসহ দুই মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
গতকাল মোহাম্মদপুরে হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা ব্রিজ এলাকায় কতিপয় ২ জন মহিলা মাদক ব্যবসায়ী অবৈধ মাদক হেরোইন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বসিলা ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল গতকাল শুক্রবার (৩ ডিস্বেম্বর) রাত সাড়ে ৮টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন মোসা. হালিমা (৪৮) স্বামী মো. আ. করিম এবং মোসা. শাহিদা আক্তার মমতাজ (৪৪), স্বামী মো. হাফিজ উদ্দিনকে আটক করে।
আটককৃতদের মহিলা র্যাব সদস্য দ্বারা তল্লাশিকালে তাদের সাথে থাকা ভ্যানিটি ব্যাগের ভেতরে লুকায়িত সিগারেটের ফয়েল পেপারে মোড়ানো ১৩১৫ পুরিয়া (২৩৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। আসামিদের কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামান / জামান
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আপিল বিভাগে কী ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল
আবুল কালাম আযাদের আপিল প্রশ্নে শুনানি মুলতবি
হাইকোর্টে বিদিশার জামিন
সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর
জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলায় সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর