ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর সড়কে ঝরল আরেক শিক্ষার্থীর প্রাণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ১২:৪১

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদ্মা তেল পাম্পের সামনে কন্টেইনারবাহী কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মাহাদি হাসান লিমন (২১) গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিমনের খালা বিষয়টি নিশ্চিত করেছেন। লিমন পরিবারের ছোট সন্তান। তার একটি বোন রয়েছে বলে জানান তিনি।

নিহতের প্রতিবেশী মো. ইমাম হাসান জানান, লিমন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পদ্মা তেল পাম্পের সামনে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লিমন জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এর আগে সিটি করপোরেশনের ময়লার গাড়িতে নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন। এরপর রামপুরায় দুই বাসের রেষারেষিতে প্রাণ যায় এসএসসির ফলপ্রত্যাশী দুর্জয়ের।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির