ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

অর্থপাচার : ১৪ প্রতিষ্ঠান ও ২৯ জনের তালিকা দেবে দুদক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ১০:৩২

অর্থপাচারের সঙ্গে জড়িত ১৪টি প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তালিকায় বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের, বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ও তার পরিবারের পাঁচ সদস্যের নামও রয়েছে। রোববার (৫ ডিসেম্বর) এ তালিকা বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে। শনিবার রাতে বিষয়টি জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

গত বছর বিদেশে অর্থপাচারের বিষয়ে দুদক, সিআইডি, বিএফআইইউ ও এনবিআরের দেওয়া তথ্য পর্যাপ্ত নয় বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যারা অবৈধভাবে গাড়ি-বাড়ি তৈরি করেছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় আদালত। এর সঙ্গে জড়িতদের নাম জানতে চাওয়া হয়। কিন্তু সংস্থাগুলো সম্পূর্ণ তথ্য দিতে পারেনি।

হাইকোর্ট জানায়, এ সংক্রান্ত সব তথ্য হাতে পাওয়ার ব্যাপারে আদালত কঠোর। এজন্য এসব সংস্থাকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। করোনা পরিস্থিতিতে প্রতিবেদন দাখিল করতে দুদক অনেকবার সময় নিয়েছিল। দীর্ঘদিন পর প্রতিবেদন তৈরির পর আজ তা দাখিল করা হবে।

জামান / জামান

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি