ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

উপনির্বাচন

ঢাকা-১৪ আসনে মিন্টু, সিলেট-কুমিল্লায় হাবিব-হাসেম নৌকার প্রার্থী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ১:২৩

তিনটি উপনির্বাচনের প্রার্থী চূড়ান্তে দলের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ধানমন্ডিতে অনুষ্ঠিত এ সভায় যোগ দেন দলের সভাপতি শেখ হাসিনা।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তে এ সভা বসে। তিনটি উপনির্বাচনের জন্য রেকর্ডসংখ্যক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে আওয়ামী লীগের। গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ঢাকা-১৪ আসনের আসলামুল হক ৪ এপ্রিল এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসনগুলো শূন্য হয়। ২ জুন নির্বাচন কমিশন প্রথমে এই তিন আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুদিন থাকায় দলটি থেকে ওই দিন নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান জানানো হয়। নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে ২৮ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

এদিকে, গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলে সংসদীয় তিন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাসহ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৯৪ জন। তাদের মধ্যে বিভিন্ন সহযোগী সংগঠনের হেভিওয়েট নেতাকর্মী ছাড়াও প্রয়াত তিন সাংসদের স্ত্রী ও স্বজনারও আছেন। তবে সব ধরনের নেতাকর্মীই মনোনয়ন চাচ্ছেন বলে দলের ভেতরেই এ নিয়ে কথা উঠেছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা