খিলগাঁওয়ে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য আটক
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের দুই সদস্য আটক করেছে র্যাব-৩। তারা হলেন- মো. শাহজাহান এবং মো. রুবেল ওরফে চোরা রুবেল। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মটর ও ব্যাটারিচালিত ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ মে) দুপুরে র্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলগাঁওয়ের উত্তর গোড়ান আদর্শবাগ ৩৩৭/ডি/৭ নম্বর বাড়ির শাহজাহানের রিকশা গ্যারেজে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা বিভিন্ন রংয়ের মোটর ও ব্যাটারিচালিত অটোরিকশা রং পরিবর্তন করে বিক্রি করে আসছিল। এমন খবরে র্যাব-৩ এর একটি দল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাহানের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা সংঘবদ্ধ চোরচক্রের সহায়তায় ঢাকা শহর ও আশপাশের জেলা থেকে চোরাই মোটর ও ব্যাটারিচালিত অটোরিকশা শাহজাহানের রিকশা গ্যারেজে এনে লুকিয়ে রাখত। তারপর চোরাইকৃত রিকশার মূল মালিককে বিভিন্ন মাধ্যমে খবর দিয়ে মুক্তিপণ দাবি করত।
পরে মালিকপক্ষ গিয়ে আসামিদের সঙ্গে যোগাযোগ করলে টাকার বিনিময়ে মোটর ও ব্যাটারিচালিত অটোরিকশা ফেরত দিত। কিন্তু মালিকপক্ষ সাড়া না দিলে তখন আসামিরা পরস্পর যোগসাজসে চোরাইকৃত মোটর ও ব্যাটারিচালিত অটোরিকশার রং পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে দিত।
আটককৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই গ্যারেজকে নিরাপদ জায়গা হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল। তাদের এসব কার্যকলাপের ফলে গরিব ও নিরীহ মোটর ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রীতি / জামান
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল
সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের
সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের
ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু
বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না
দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ