ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১২:০

উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি তলব করেছিল হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্টরা হাইকোর্টে এই নথিপত্র দাখিল করেন। এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ১৩ জুন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জন্মদিনের নথিপত্র তলব করে।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি জানান, খালেদা জিয়ার বিভিন্ন জন্ম তারিখ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মো. মামুন অর রশিদ। গত ৩১ মে যুবলীগ নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. মামুন অর রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

এমএসএম / জামান

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না