৩ দিনের মধ্যে ফের কমতে পারে রাতের তাপমাত্রা
আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি, শ্রীমঙ্গলেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরাঞ্চলে শীত থাকলেও তা গত ১২ ডিসেম্বর তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রিতে নামে। এরপরই তা আবার ১০ ডিগ্রির উপরে উঠে যায়। ঢাকায় সন্ধ্যার পর শীত অনুভূত হচ্ছে। রাজধানীতে এখনও তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে রয়েছে। শৈত্যপ্রবাহ হতে হলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে হয়।
শীত শুরু হলেও কাগজে-কলমে ঋতুর প্রথম মাস শুরু হবে আগামী বুধবার (১৬ ডিসেম্বর)। পৌষের প্রথম সপ্তাহ থেকে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহায়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
এমএসএম / এমএসএম
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪