ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটারদের হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত তিন নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আরেকজন আক্রান্ত ডেল্টায়।
মঙ্গলবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন নারী ক্রিকেটারকে আজ (মঙ্গলবার) মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে এর মানে এই নয় যে, তাদের অবস্থা খুবই খারাপ।
তিনি আরও বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র তাদের অবজারভেশনে (নজরে) রাখার জন্য হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে তো তাদের পর্যাপ্ত নজরদারি হবে না।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হন। ১১ ডিসেম্বর দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিল বাঘিনীরা। বাছাইপর্ব শেষে কয়েকটি দেশ ঘুরে দেশে ফেরেন নারী ক্রিকেটাররা। এর পর তাদের দুজন করোনার দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রনে আক্রান্ত হন। দলের অন্য সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪