উত্তরার ‘কাচ্চি ভাই’-কে লাখ টাকা জরিমানা
নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করায় উত্তরার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ জরিমানা করেন। পরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়া হয়।
এতে বলা হয়, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। তখন খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা