ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

২০ তারিখের পর বইতে পারে শৈত্যপ্রবাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ১১:২

চলতি মাসের ২০ তারিখের পর থেকে দেশে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই মুহূর্তে শৈত্য প্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাসের ২০ ডিসেম্বরের পর থেকে শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ রাজধানীর তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে আবহাওয়া ভালো আছে, কোনো বৃষ্টি নেই। শীত বাড়ছে। শৈত্য প্রবাহের সম্ভাবনা আছে। তাপমাত্রা ১০ এর নিচে নামলেই শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় আপাতত তাপমাত্রা কমবে না। যদি কমেও ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসলেও সেটা ২০ ডিসেম্বরের পর। আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই।

প্রীতি / জামান

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'