ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিদেশে না গিয়েই মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত ৮, বাড়ছে উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ১১:১০

সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও তাদের কেউই বিদেশে ভ্রমণ করেননি। সর্বশেষ এই সংখ্যাসহ মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। আর গোটা ভারতে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, নতুন করে শনাক্ত ৮ জনের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ। তাদের সবার বয়স ২৪ থেকে ৪১ বছরের মধ্যে। এছাড়া আক্রান্তদের সাতজনই মুম্বাইয়ের বাসিন্দা। আর অন্যজন ভাসাই বিরার নামক একটি এলাকার বাসিন্দা।

সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার শনাক্ত ৮ জনসহ মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। উদ্বেগের বিষয় হচ্ছে, যে আট জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তাদের মধ্যে কারও সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড নেই। আক্রান্তদের মধ্যে কেবল একজন বেঙ্গালুরু ও অন্য একজন সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন। এমনকি আক্রান্তদের একজন ছাড়া বাকি সবাই করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন।

এদিকে নতুন শনাক্ত ওমিক্রন রোগীদের মধ্যে তিন জনের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। আর বাকি পাঁচ জনের শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। তাদের মধ্যে দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকিদের বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া মহারাষ্ট্রের ২৮ জন আক্রান্তের মধ্যে ১২ জন মুম্বাইয়ের বাসিন্দা, ১০ জন পিমরি চিনচাওয়াদ, দুইজন পুনে শহরের এবং কল্যাণ ডোম্বিবালি, নাগপুর, লাতুর এবং ভাসাই বিরারের একজন করে বাসিন্দা আক্রান্ত হয়েছেন। 
অবশ্য ধীরে ধীরে ভারতের সব জায়গাতেই থাবা বসাচ্ছে ওমিক্রন। ক্রমশ দীর্ঘ হচ্ছে সেই তালিকা। এই মুহূর্তে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫৭ জন। দেশটির কর্নাটকে প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছিল। এরপর ধীরে ধীরে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও হরিয়ানাতেও ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া যায়।

প্রীতি / প্রীতি

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫