প্রধান বিচারপতি বিদায় সংবর্ধনা আজ
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা আজ। আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আওয়ামীপন্থী অংশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হচ্ছে। তবে অবমূল্যায়নের অভিযোগ এনে প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করেছেন আইনজীবী সমিতির বিএনপিপন্থী অংশ। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী অংশ থেকে নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।
উল্লেখ্য, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিমকোর্টে শুরু হচ্ছে অবকাশ। আর অবকাশে বসবেন না আপিল বিভাগ। এছাড়া ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবারই শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের।
রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
জামান / জামান
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট