ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাবি ছাত্রীর মৃত্যু : স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ১১:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় ডিএমপির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেঘলার বাবা গতকাল রাতে বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ইলমার স্বামী ইফতেখার আবেদীন, ইলমার শ্বশুর ও শাশুড়ি।

এ মামলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আটক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবার একে হত্যা বলছেন।

এমএসএম / জামান

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'