ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, আরো দু-একদিন পর্যবেক্ষণ : বিএসএমএমইউ ভিসি
বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা ওবায়দুল কাদের শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের সার্বিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের ফুসফুসে কোনো সংক্রমণ নেই। তিনি সুস্থ আছেন। গতকালের চেয়ে আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও দু'দিন হাসপাতালে ভর্তি থাকার জন্য বলা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে শারফুদ্দিন আহমেদ বলেন, আপাতত বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। ডায়বেটিস, অক্সিজেন নিয়ন্ত্রণে। অক্সিজেন সিচুয়েশন পরিস্থিতি ভালো।শারফুদ্দিন আহমেদ বলেন, গতকাল থেকে শ্বাসকষ্ট বলে অনেকে প্রচার করেছেন, আসলে তা নয়। ওনার ডায়াবেটিস, একটু বুকে ব্যথা ছিল। এর আগে সকাল ১০টার দিকে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পারেননি।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে তাকে দেখতে আসেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা। এ সময় কাদের মির্জা বলেন, আমরা দেখেছি তিনি ভালো আছেন। সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে। বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের।
এমএসএম / জামান
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪