এনটিআরসিএর আইসিটি প্রভাষকদের আবেদনের সুযোগ দেয়া প্রশ্নে হাইকোর্টের রুল
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধনধারী তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং কম্পিউটার প্রভাষকদের এনটিআরসিএর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শিক্ষা সচিব (কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ), এনটিআরসিএর চেয়ারম্যানসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (২৫ মে) এ আদেশ দেয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।
রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উজ্জ্বল পাল ও অ্যাডভোকেট গোলাম আজম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।
আদেশের পর অ্যাডভোকেট উজ্জল পাল বলেন, এনটিআরসিএ এমপিওভুক্ত এবং নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি/কম্পিউটার বিষয়ে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার শূন্যপদ দেখানো হয়।
আইনজীবী আরো বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, সংশোধিত মাদরাসা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করা হয়। ফলে রিট আবেদনকারীরা বাদ পড়েন। এ কারণে ওই সব নীতিমালা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা