বাংলাদেশ-ভারতের সম্পর্ক অন্য কারও সঙ্গে তুলনীয় নয়: শ্রিংলা
বাংলাদেশ-ভারত সম্পর্ক এমন বন্ধনে আবদ্ধ যে, এর সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা চলে না। আর রোহিঙ্গা সংকটের সমাধানে ভারত শুরু থেকেই বাংলাদেশ-মিয়ানমার উভয়পক্ষের সঙ্গে কাজ করছে।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের চলমান ঢাকা সফর নিয়ে এই ব্রিফিং করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বিজয়ের সুবর্ণজয়ন্তীর আয়োজনে অংশ নিতে তিন দিনের সফরে আজ ঢাকা এসেছেন রামনাথ কোবিন্দ। ইতোমধ্যে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। পাশাপাশি সাভারে জাতীয় স্মৃতিসৌধেও মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।
সফরের প্রথম দিনেই তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এই সফরে কোবিন্দের নানা কর্মসূচি তুলে ধরেন পররাষ্ট্র সচিব শ্রিংলা। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ইতিহাস, ভাষা, সংস্কৃতি প্রভৃতি বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা অনন্য। বাংলাদেশ-ভারতের এই বন্ধন অন্য কোনো দেশের সম্পর্কের সঙ্গে তুলনীয় নয়। বাংলাদেশ অন্য দেশের সঙ্গে কেমন সম্পর্কে আছে, সেদিকেও ভ্রুক্ষেপ নেই আমাদের।
‘আমাদের উভয় দেশেরই বৃহৎ যুব জনগোষ্ঠী রয়েছে। আমরা দুদেশের সম্পর্ককে ডায়নামিক গ্রোথের দিকেই নিয়ে যেতে চাই। যেহেতু এটা ‘এশীয় সেঞ্চুরি’, সেটা মাথায় নিয়েই আমরা দুই দেশ উভয়ের স্বার্থে সুদূর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সমস্যা অঞ্চল এবং আশপাশের ওপর প্রভাব ফেলতে পারে। আমরা সবসময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের টেকসই ও দ্রুত প্রত্যাবাসন চেয়েছি। এই সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের সঙ্গে কাজ করেছি।
এর অংশ হিসেবে সেখানে রোহিঙ্গাদের জন্য ভারতের ঘর নির্মাণের কথাও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব শ্রিংলা।
এমএসএম / এমএসএম
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪