ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজধানীতে আজ চলতে মানতে হবে ২১ ডাইভারসন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ১২:৪

মুজিব শতবর্ষ ও মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কের ২১ পয়েন্টে ডাইভারশন থাকবে।

এছাড়া একই কারণে সংসদ ভবন প্লাজা এলাকায় আয়োজিত অনুষ্ঠানের জন্য দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২ পয়েন্টে ডাইভারশন থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে ডাইভারশন এলাকা দিয়ে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না।

অন্যদিকে মুজিব শতবর্ষ ও মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবারেও (১৭ ডিসেম্বর) সংসদ ভবন প্লাজা এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য একই সময়ে ওই ১২টি পয়েন্টে ডাইভারশন থাকবে।

ডিএমপির ট্রাফিকের পক্ষ থেকে বলা হয়েছে, ডাইভারশন এলাকায় ঘোষিত নির্ধারিত সময়ে অনুষ্ঠানে আসা স্টিকার লাগানো গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে।

এছাড়া ডাইভারশন এলাকায় যাদের বাড়ি রয়েছে তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া না বের হয় সেই জন ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।

আজ যে ২১ পয়েন্টে ডাইভারশন

সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সঙ্গীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।

১৬ ও ১৭ ডিসেম্বর যে ১২ পয়েন্টে ডাইভারশন থাকবে

ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, মানিক মিয়া পূর্ব প্রান্ত, মানিক মিয়া পশ্চিম প্রান্ত, ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা, আড়ং ক্রসিং, আসাদগেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল গ্যাপ।

এমএসএম / এমএসএম

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'