ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোহলির বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে বিসিসিআই : সৌরভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২১ রাত ৯:৩৮

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি যে এখন একে-অপরের মুখোমুখি, বিষয়টি পরিষ্কার। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে তো সৌরভকে মিথ্যাবাদীই বানিয়ে দিয়েছেন কোহলি। সম্প্রতি ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় রোহিত শর্মার নাম।

এরপর থেকেই মূলত ধীরে ধীরে প্রকাশ্যে আসে কোহলি ও সৌরভ দ্বন্দ্ব। শুরুতে বিসিসিআই সভাপতি জানান, কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্বে থাকার অনুরোধ জানিয়েছিলেন তারা। কিন্তু রাজি হননি তিনি। পরে তাই নির্বাচকদের সিদ্ধান্তে সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক করা হয়।

কিন্তু এরপরই এসে বোমা ফাটান কোহলি। তিনি জানান, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটা হাসিমুখেই মেনে নিয়েছিল বিসিসিআই। এমনকি ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার বিষয়টিও নাকি জানানো হয়েছিল কেবল দেড় ঘণ্টা আগে। এরপর থেকে ভারতীয় ক্রিকেটে চলছে সমালোচনার ঝড়। 

সবাই উন্মুখ হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বক্তব্য শুনতে। এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিসিসিআই সভাপতি। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কোনো মন্তব্য করতে চাই না। আমরা এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টা বিসিসিআইয়ের ওপর ছেড়ে দিন।’

এমএসএম / এমএসএম

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'