জাপানে একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু
জাপানের ওসাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
টিভি ফুটেজে দেখা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে এলেও আটতলা ভবনটির বাইরে ও ভেতরে কাজ করে যাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা।
ভবনটির চতুর্থ তলার একটি জানালা দিয়ে অপ্রশস্ত অফিস ভবনটির ভেতরের অবস্থা দেখা যাচ্ছে। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো।
ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা গন্ধও ছড়িয়ে পড়িয়েছিল।
আগুনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি এএফপির প্রতিবেদনে।
এমএসএম / এমএসএম
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট